ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্বে দায়িত্ব পেলেন সাকিব, সহ-অধিনায়ক লিটন

আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্বে দায়িত্ব পেলেন সাকিব আল হাসান। মুমিনুল হক টেস্টের অধিনায়কত্ব ছাড়ায় দুই বছর পর আবার নেতৃত্বে ফিরলেন তিনি। এদিকে সাকিবের সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে লিটন দাসকে দায়িত্ব দিয়েছে বিসিবি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে টাইগাদের নেতৃত্ব দেবেন সাকিব। বৃহস্পতিবার (২ জুন) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


প্রথমবার ২০০৯ সালে মাশরাফি চোটে পড়লে সে সময় সাকিবকে আপদকালীন অধিনায়ক করা হয়। দ্বিতীয় মেয়াদে সাকিবের অধিনায়কত্বের শুরু ২০১৮ সালে। সেবারও ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই আনুষ্ঠানিক কাপ্তানি শুরু করেন তিনি।


তবে ২০১৯ সালে জুড়ায়ির প্রস্তাব আইসিসিকে না জানানোয় সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পান সাকিব। পরে এক বছর কমানো হয় তার নিষেধাজ্ঞার মেয়াদ। সে সময় সাকিবের পরিবর্তে মুমিনুলকে টেস্টের অধিনায়কত্ব সামলানোর দায়িত্ব দেয় বিসিবি।


আগামী ১৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। সেখানেই সাদা পোশাকে ছড়ি ঘোরাতে দেখা যাবে সাকিবকে।

ads
ads
ads

Our Facebook Page

↑